রবিবার, জুলাই ২৬, ২০২৬
spot_img

হাতকড়া নিয়ে মায়ের জানাজায়

নিজস্ব প্রতিবেদক: মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছিলেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ নেতা পুলিশ পাহারায় হাতকড়া পরা অবস্থায় অংশ নেন মায়ের জানাজায়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফের ভাষ্য, গতকাল সোমবার রাত ৯টায় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসকের কাছে বন্দির আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে দেওয়া হয়েছিল।
পুলিশ তাকে কারাগার থেকে নিয়ে যায়। রাত ২টার দিকে তাকে পুলিশ আবার কারাগারে পৌঁছে দিয়ে যায়। ২০২৫ সালে ২৯ এপ্রিল থেকে তিনি চট্টগ্রাম কারাগারে আছেন বলে জানালেন জেলার শরীফ।
আইয়ুব বাবুল পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা আছে বলে পুলিশের ভাষ্য।
গতকাল দুপুরে পটিয়া পৌর সদরের ওয়াপদা রোডের নিজ বাড়িতে তার মা ৮০ বছর বয়সী আনজুমান আরা বেগম মারা যান। রাত সাড়ে ৯টায় পটিয়া আদালত জামে মসজিদ চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানালেন, জানাজা শুরুর আগমুহূর্তে হাতকড়া পরানো আইয়ুব বাবুলকে নিয়ে পুলিশ হাজির হন। সেই অবস্থায়ই তিনি জানাজা পড়েন। মায়ের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান। এরপর নিজের বাড়িতে কিছুক্ষণ অবস্থান করেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বললেন, নিয়ম অনুযায়ী পুলিশ পাহারায় তাকে (আইয়ুব বাবুল) তার মায়ের জানাজায় নেওয়া হয়েছিল। জানাজা শেষে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img