খবর বিজ্ঞপ্তি: ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), চট্টগ্রাম জোনের উদ্যোগে মঙ্গলবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬”।
“বিশ্বকাপে আমিই সেরা” শীর্ষক এ ব্যতিক্রমধর্মী আয়োজনে ফাউন্ডেশন ডিবেট কোর্সের ছয়জন প্রশিক্ষণার্থী তার্কিক ছয়টি দলকে প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করেন। বিতর্ক পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি কাহুট কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করে।

অনুষ্ঠানে এনডিএফবিডি এর চেয়ারম্যান একেএম শোয়াইব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিতার্কিক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তব্য প্রদান করেন ড. ইমন কল্যাণ, কনভেনার, সিআইইউ আউটরিচ কমিটি; মিস লিমা রেজিস্টার, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি; এবং জুয়েল চৌধুরী, কো-চেয়ারম্যান, এনডিএফ বিডি।
বক্তারা বলেন, বিতর্কচর্চা তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাভাবনা ও কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা নতুন প্রজন্মকে যুক্তিনির্ভর ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


