বুধবার, জুন ২৪, ২০২৬
spot_img

প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ পেল ৬০ জন পল্লী চিকিৎসক

মিরসরাই প্রতিনিধি: প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক পল্লী চিকিৎসকদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র কাটাছরায় গত ২৩ জুন মঙ্গলবার প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক পল্লী চিকিৎসকদের এই প্রশিক্ষণ দেয়া হয়।


চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র কাটাছরায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন অপটোমেট্রিস্ট (ফ্যাকাল্টি) মো. মাইনুদ্দিন খান

জার্মানির ‘আন্দেরি হিলফি’ সংস্থার অর্থায়নে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন মিরসরাই উপজেলার ৬০ জন পল্লী চিকিৎসক। প্রশিক্ষণ প্রদান করেন ডা. এস এম শাহাদাত হোসেন, অপটোমেট্রিস্ট (ফ্যাকাল্টি) মো. মাইনুদ্দিন খান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের চক্ষু পরিচর্যা, চোখের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, পরামর্শ প্রদান এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,পল্লী চিকিৎসক মো. আনোয়ার হোসেন, হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী, সহকারি ফিল্ড অফিসার বোরহান উদ্দিনসহ কর্মকর্তারা।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img