বুধবার, জুন ২৪, ২০২৬
spot_img

ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত

অনলাইন ডেস্ক: আগামী অর্থবছর থেকে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্টসহ ১৬ ধরনের ব্যবসায়িক খাতকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সেলিনা সুলতানা ভ্যাট থেকে সরকারের রাজস্ব আয় এবং নতুন খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেন।জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেট পাস হলে আগামী অর্থবছরে ১৬টি ব্যবসায়িক খাতকে সুনির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনা হবে। এসব খাতের মধ্যে রয়েছে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড়ের দোকান, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের দোকান, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন ও ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, পেইন্ট ও স্যানিটারি ফিটিংসের ব্যবসা, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট বিক্রেতা, ফার্নিচারের দোকান, বিউটি পার্লার, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্ট।
অর্থ মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে ভ্যাটের আওতা সম্প্রসারণ এবং রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে বলে আশা করছে সরকার। নতুন ব্যবস্থা কার্যকর হলে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতেও ভ্যাট ব্যবস্থাপনার প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img