রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) এর তিন সদস্যকে আটক করেছে, সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) বিশেষ টহল দল। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে।জানা যায়, ২৫ জুন- ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মাটিরাঙ্গা জোন সদর থেকে একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গা উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় অভিযান
পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ইউপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ টহল কার্যক্রমে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- হ্লাপ্রুসাই মারমা (৩০) গুইমারা উপজেলার লক্ষ্যসিপাড়া গ্রামের থোয়াইগ্য মারমা ছেলে, তেজেন্দ্র চাকমা (২৭) সে গুইমারা সতর ইউনিয়নের কলাপাড়া গ্রামের সুমইল্লা চাকমার ছেলে ও বিশ্ব ত্রিপুরা (২৮) সে মাটিরাঙ্গা সদর মানসিপাড়া গ্রামের দূর্গ মোহন ত্রিপুরার ছেলে। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়


