রবিবার, জুন ২৮, ২০২৬
spot_img

নকআউটে আর্জেন্টিনা : মেসির রেকর্ডগড়া গোলে শতভাগ জয়

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শতভাগ জয়ে শেষ করেছে আর্জেন্টিনা। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠেছে লিওনেল স্কালোনির দল।রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল আটটায় ডালাস স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিলেও বদলি হিসেবে নেমে গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। তাতেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে আরেকটি রেকর্ড গড়েছেন মেসি। টুর্নামেন্টের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন তিনি। এর আগে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ড ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০)। একই সঙ্গে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। চলতি আসরে এটি তার ষষ্ঠ গোল, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে আরও এগিয়ে রেখেছে।ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। ১৯ মিনিটে জিওভান্নি লো সেলসোর দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপে এটি ছিল লো সেলসোর প্রথম গোল।
৩০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। জর্ডানের ডিফেন্ডার এহসান হাদ্দাদের ফাউলের পর স্পট-কিকের সুযোগ পায় আর্জেন্টিনা, যা কাজে লাগাতে ভুল করেননি লাউতারো।দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আল তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। তবে পাঁচ মিনিট পরই মাঠে নামেন মেসি। ৮০ মিনিটে আরেকটি নিখুঁত ফ্রি-কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।পুরো ম্যাচে ৭৪ শতাংশ সময় বলের দখল ছিল আর্জেন্টিনার। দলটি ১১টি শট নেয়, যার তিনটি লক্ষ্যে ছিল। অন্যদিকে জর্ডান চারটি শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, সেটিই ছিল তাদের একমাত্র গোল।
নকআউট পর্বের আগে এই ম্যাচে মূল একাদশে নয়টি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি যাচাইয়ের সুযোগ নেন তিনি। পরিবর্তিত দল নিয়েও শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কেবল ফ্রান্স ও মেক্সিকোও গ্রুপের সব ম্যাচ জিতে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img