রবিবার, জুন ২৮, ২০২৬
spot_img

শহরকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার দায়িত্ব আমাদের সবার :মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে নানা ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র থাকতে পারে উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমরা এসবের জবাব দেব উন্নয়নের মাধ্যমেই। এই শহরকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার দায়িত্ব আমাদের সবার।নগরের ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের খালপাড় এলাকায় এলইডি সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধনকালে শনিবার (২৭ জুন) মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু সড়ক নির্মাণ বা আলোকায়ন নয়; জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন ও ময়লামুক্ত নগর গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
আজকের এলইডি সড়কবাতি স্থাপন সেই ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমেরই অংশ। আমাদের মূল লক্ষ্য চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা এবং সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস প্রতিরোধে নগরবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, বর্ষা মৌসুমে কোথাও যেন পানি জমে না থাকে এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ইতোমধ্যে নগরের কয়েকটি ওয়ার্ড ঝুঁকির মাত্রা অনুযায়ী রেড ও ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। বর্তমানে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন পর্যন্ত নগরে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এই ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, হামিদ হোসেন, আখতার খান, আমিনুর রহমান মিয়া, সাদেকুর রহমান রিপন, জাহেদ আহমদ, সাইফুদ্দিন মির্জা, মোহাম্মদ মিয়া, নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক ও আব্দুল নাসের সাজ্জাত প্রমুখ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img