সোমবার, জুন ২৯, ২০২৬
spot_img

সাতকানিয়া উপজেলায় নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

হাটহাজারী প্রতিনিধি: সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, ওই বৃদ্ধ নিয়মিত মদপান করতেন এবং মাঝে মধ্যে বাড়ি থেকে কোথাও চলে যেতেন।
কয়েকদিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগেরও চেষ্টা করেন, তবে তাকে পাওয়া যায়নি।সোমবার সকালে স্থানীয়রা পুকুরে তার লাশ দেখতে পান।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img