সোমবার, জুন ২৯, ২০২৬
spot_img

চট্টগ্রামে একদিনে আরও ১৩ জনের শরীরে হাম শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, জেলায় এ পর্যন্ত মোট ল্যাব-নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে। এর মধ্যে মহানগর এলাকায় ২৬৬ জন এবং ১৫টি উপজেলায় ৫৫ জন শনাক্ত হয়েছেন।শনাক্তকৃত রোগীর পাশাপাশি সন্দেহভাজন রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫৫ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৪৭ জনই মহানগর এলাকার এবং ১ জন উপজেলার বাসিন্দা।অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন রোগী। এনিয়ে জেলায় মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৬৭ জনে।হাম প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img