মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

 চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মহানগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে বাজেট ঘোষণা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বাজেট বক্তব্যে মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের সময় চসিকের দেনা ছিল ৫৯৬ কোটি টাকা। বর্তমানে তা কমে ৩৮০ কোটিতে নেমে এসেছে। চলতি অর্থবছরে আয়কর বাবদ ৪৭ কোটি ৭৩ লাখ এবং ভ্যাট বাবদ ৮৬ কোটি ৭৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে এবং বকেয়া পাওনা দ্রুত পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বিএফআইডিসি সড়কে চসিকের মালিকানাধীন ৮ একর জমি এওয়াজ বদলের মাধ্যমে সেনাবাহিনীর উদ্যোগে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ৪৪টি আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
গৃহকর প্রসঙ্গে মেয়র বলেন, অতীতে অযৌক্তিকভাবে নির্ধারিত কর পুনর্বিবেচনার জন্য নিয়মিত রিভিউ বোর্ড বসানো হচ্ছে। তবে বন্দর, রেলওয়ে, কনটেইনার টার্মিনাল, অয়েল কোম্পানিসহ বড় শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে বকেয়া রাজস্ব পরিশোধ করতেই হবে।
বন্দরের ভারী যানবাহনের কারণে নগরের সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ১০ টন ধারণক্ষমতার সড়কে ২০ থেকে ৩৫ টন ওজন বহনকারী যান চলাচলের ফলে প্রতিবছর সড়ক সংস্কারে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় হচ্ছে।
রাজস্ব আদায়ে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে মেয়র বলেন, হোল্ডিং ট্যাক্স আদায়ে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। এতে নাগরিকরা অনলাইনে কর পরিশোধ করতে পারবেন এবং কর নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত হবে।
তিনি আরও জানান, নগরে প্রায় ১০ লাখ ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও ট্রেড লাইসেন্স রয়েছে দেড় লাখেরও কম। রাজস্ব বাড়াতে ট্রেড লাইসেন্সের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে কাজ চলছে। কোচিং সেন্টারসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন খাতের রাজস্ব আদায়েও জোর দেওয়া হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মেয়র বলেন, ১৯টি খাল থেকে ৪১ লাখ ঘনফুট মাটি ও আবর্জনা অপসারণ করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ১৪৮টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং বর্ষা মৌসুমে আরও ২০০টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া মশকনিধনে লার্ভিসাইড ব্যবহার শুরু হয়েছে।
বাজেট প্রস্তাবে আরও জানানো হয়, দক্ষিণ পাহাড়তলীতে আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য ১০ একর জমি কেনা হয়েছে এবং কুলগাঁওয়ে বাস-ট্রাক টার্মিনাল নির্মাণকাজ এগিয়ে চলছে। একই সঙ্গে চসিক প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে পুনরায় চসিকের অধীনে এনে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। উপস্থিত ছিলেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img