নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী নদীতে ”এমভি বে হারবার ২’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজটির ১২ নাবিককে উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। জাহাজটি পাথর নিয়ে ঢাকায় যাচ্ছিল।কোস্টগার্ড জানিয়েছে, কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির পরপরই নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান শুরু হয়। নাবিকদদের জীবিত উদ্ধারে সক্ষম হয় কোস্টগার্ড।বন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার স্থান চিহ্নিত করা হয়েছে। জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।


