বুধবার, জুলাই ১, ২০২৬
spot_img

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও সাবেক ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণসভা আজ মঙ্গলবার সকালে হাসপাতালের ইমরান সেমিনার হলে অনুষ্ঠিত হয়। স্মরণসভার আয়োজন করে সিইআইটিসি’র চিকিৎসক,কর্মকর্তা, কর্মচারী ও ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজি (আইসিও)। স্মরণসভায় সভাপতিত্ব করেন সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম। তিনি বলেন, চক্ষু চিকিৎসা সেবায় উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন একটি প্রতিষ্ঠান। মানুষের কল্যাণে এবং মানুষের কথা চিন্তা করে কাজ করেছেন। তাঁর আদর্শ ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি ছিলেন, আমাদের একজন শিক্ষক, পরামর্শক ও দেশের রত্ন। তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তিনি আমাদের সবার হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মরণসভায় বক্তব্য রাখেন সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম

আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানীর পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. রবিউল হোসেনের দুই পুত্র যথাক্রমে সিইআইটিসি’র মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন ও সিইআইটিসি’র ট্রাস্ট বোর্ডের সদস্য রিয়াজ হোসেন। তারা সবার কাজের মাধ্যমেই তাঁদের বাবা বেঁচে থাকবেন বলে জানান।
অধ্যাপক ডা. রবিউল হোসেনের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন ট্রাস্টি আলহাজ্ব এস.জোহা চৌধুরী, সিইআইটিসি’র বোর্ড অব ট্রাস্টের ট্রাস্টি ও ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী, সিইআইটিসি’র মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, ব্যবস্থাপক (প্রশাসন) রুকনুন চৌধুরী, চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা. নাসিমুল গনি চৌধুরী, আইসিও’র অধ্যাপক ডা. জেসমিন আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. সোমা রানী রায়, ডা. মেরাজুল ইসলাম ভুইয়া, হুমায়ুন কবির, আয়েশা আক্তার, মোমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, ইসতিয়াক আহমেদ প্রমূখ।
সভায় অধ্যাপক ডা. রবিউল হোসেনের কর্মময় জীবন, চিকিৎসা পেশায় তাঁর অবদান নিষ্ঠার কথা স্মরণ করেন বক্তারা। বক্তারা বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেন স্যার হারিয়ে যাননি, স্যারকে নিজেদের কাজের ভেতরে ধারণ করতে হবে। তিনি গুরুজনেরও গুরু ছিলেন। তাঁর মতো এমন কর্মঠ মানুষ সবাই পায় না। তাঁকে স্মরণ করার পাশাপাশি তাঁর আদর্শ মেনে চলার চেষ্টা করতে হবে। তিনি সবার মাঝে বেঁচে থাকবেন। বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img