বুধবার, জুলাই ১, ২০২৬
spot_img

১৬৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের অপরাধে নগরের পাহাড়তলি রেলওয়ে বাজার এলাকায় একটি পলিথিন কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগে একই এলাকার দুটি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপু। অভিযানে সহযোগিতা করে পুলিশ।
পাহাড়তলি বাজারের পলিথিন দোকানটির নাম মেসার্স নিউ পনি পলিথিন বিতান। এ সময় দোকান থেকে প্রায় ১৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ আইনে ৫৫ মাইক্রোনের কম পাতলা পলিথিন বিক্রি, মজুদ, প্রদর্শন নিষিদ্ধ।
একই অভিযানে দুটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে করা হয়। এগুলো হলো পাহাড়তলির বাচা মিয়া রোডের মনসুর ডাইং অ্যান্ড থ্রেড ফ্যাক্টরি এবং মেসার্স ব্রাইট এক্সেসরিজ। পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই ডাইং কার্যক্রম পরিচালনার জন্য তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ঊর্মি সরকার, পরিদর্শক রুম্পা শিকদার, পরিদর্শক মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img