বুধবার, জুলাই ১, ২০২৬
spot_img

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসছে প্রায় ১ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও আলিম পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৯৯ হাজার ছয়শ ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় মোট ১১৪টি কেন্দ্রে ২৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার নয়শ ৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার দুইশ ৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার পাঁচশ ৩৯ জন এবং গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে ৮ জন পরীক্ষার্থী রয়েছে।
জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, চট্টগ্রাম মহানগরে ৩৬ হাজার ছয়শ ৮৩ জন, চট্টগ্রাম জেলায় ৭০ হাজার নয়শ ৭৪ জন, কক্সবাজারে ১২ হাজার দুইশ ৫৫ জন, রাঙামাটিতে পাঁচ হাজার চারশ ৩৯ জন, খাগড়াছড়িতে সাত হাজার তিনশ ৫৩ জন এবং বান্দরবানে তিন হাজার ছয়শ ৬৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।
অন্যদিকে, জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হলো চট্টগ্রাম মহানগরে ২৬টি, চট্টগ্রাম জেলায় ৬৮টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ১০টি এবং বান্দরবানে আটটি।
এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে, পরীক্ষা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীর সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img