শুক্রবার, জুলাই ৩, ২০২৬
spot_img

এইচএসসি পরীক্ষা : বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৩৯০ পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৫ জেলায় মোট ১ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে সব ১১৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দৈনিক পরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের অধীনে মোট ৭৩ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭২ হাজার ৫২৩ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৩৯০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ৮৯ শতাংশ।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৯১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলায়। কক্সবাজারে ২০৯ জন, রাঙ্গামাটিতে ৮৫ জন, বান্দরবানে ৭৫ জন এবং খাগড়াছড়িতে ৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কোনো জেলায় বহিষ্কারের ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে কোনো বহিঃস্থ পরিদর্শক নিয়োগ করা হয়নি এবং সব কেন্দ্রের সার্বিক অবস্থা ‘ভালো’ বলে মূল্যায়ন করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ বলেন, ‘আমাদের বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার মোট ১১৪টি কেন্দ্রে সুষ্ঠু ও সফলভাবে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img