শুক্রবার, জুলাই ৩, ২০২৬
spot_img

সবচেয়ে বড় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, কিয়েভে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৭ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। হামলায় রাজধানী ও আশপাশের এলাকায় অন্তত ১৩০টি ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।বৃহস্পতিবার ভোরে সংঘটিত এই হামলার তথ্য টেলিগ্রামে জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান কর্মকর্তা তাইমুর তিকাচেঙ্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কিয়েভে রাশিয়ার যত হামলা হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে বড় ও ভয়াবহ।কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন। ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকজন নিখোঁজও রয়েছেন।রুশ হামলার পরপরই বিধ্বস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। রাতভর চলে উদ্ধার তৎপরতা। তাইমুর তিকাচেঙ্কো জানান, দিনিপ্রো নদীর তীরবর্তী কিয়েভের একটি আবাসিক এলাকার কয়েকটি বিধ্বস্ত অ্যাপার্টমেন্ট থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই ভবনগুলোর আট বাসিন্দা এখনও নিখোঁজ।টেলিগ্রামে তিনি বলেন, `ধ্বংসস্তূপ পরিষ্কার না হওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলবে।’ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়া মোট ৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪৯৬টি ইউএভি সামরিক ড্রোন নিক্ষেপ করেছে।এক বিবৃতিতে তিনি বলেন, “বৃহস্পতিবারের হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতায় উড়েছিল। এ কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি।”হামলায় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের ইউক্রেন শাখার একটি ত্রাণগুদামও ধ্বংস হয়েছে। সংস্থাটি জানিয়েছে, হামলায় তিন লাখ ২০ হাজারের বেশি ত্রাণসামগ্রী নষ্ট হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত গুদামের ছবিও প্রকাশ করেছে রেড ক্রস ইউক্রেন।

হামলার সময় কিয়েভে অবস্থান করছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউক্রেনবিষয়ক দূত কাতারিনা মাথেরনোভা। তিনি এক বার্তায় বলেন, ‘রাশিয়া কিয়েভের ওপর নরক নামিয়ে এনেছে।’

কিয়েভের বাসিন্দা ইরিয়ানা প্লেখোভা ফেসবুকে নিজেদের অর্ধেক ধ্বংস হয়ে যাওয়া অ্যাপার্টমেন্টের ছবি প্রকাশ করে লেখেন, ‘আমাদের অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে। আমি জরুরি পরিষেবায় ফোন করছিলাম, আর আমার স্বামী ওলেগ বাসিন্দাদের বের হতে সহায়তা করছিল। এখন আমাদের আর কোনো অ্যাপার্টমেন্ট নেই।

ভয়াবহ এই হামলার পর শুক্রবার রাজধানী কিয়েভে এক দিনের শোক ঘোষণা করেছেন মেয়র ভিতালি ক্লিৎশকো। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, হামলায় প্রায় ৩০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভ ও এর আশপাশের সামরিক স্থাপনা, বিমানবন্দর এবং বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার উচ্চক্ষমতাসম্পন্ন স্থল, আকাশ ও সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

রাশিয়ার দাবি, গত সপ্তাহে ইউক্রেনের ড্রোন হামলায় নিঝনি নভগোরোদ অঞ্চলের একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয় এবং রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়। এসব হামলার জবাব হিসেবেই কিয়েভে এই ব্যাপক আক্রমণ পরিচালনা করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img