সোমবার, জুলাই ৬, ২০২৬
spot_img

স্বাস্থ্যমন্ত্রী : শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট হাসপাতাল বন্ধ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নরমাল ডেলিভারিতে উদ্ভুদ্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগে দাইরা বাচ্চা প্রসবে সহযোগীতা করতেন, সেটা ছিলো গ্রামের সৌন্দর্য। আজকে সেই গ্রামে পদ্ধতিটা নেই। দেশ উন্নত হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না।
তিনি বলেন, বর্তমানে বেশিরভাগ সিজার করে। তবে, সিজারে বাচ্চাদের শাল দুধ দেওয়া হয়না। এটা পুষ্টির ঘাটতি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে যার মধ্যে সবচেয়ে বেশি মিডওয়াইফারি নেওয়া হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img