রবিবার, জুলাই ১২, ২০২৬
spot_img

পানিবন্দি মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক: বন্যাকবলিত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গ্রামে-গ্রামে ঘুরে পানিবন্দি মানুষকে সহায়তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশুদ্ধ পানি, খাদ্যসামগ্রী ও ত্রাণের পাশাপাশি বন্যাদুর্গত মানুষকে দেওয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবাও।গতকাল শনিবার থেকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন, ১০ পদাতিক ডিভিশন ও ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর কার্যক্রমের নিয়মিত আপটেড তুলে ধরছে।
আইএসপিআরের তথ্য, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী এবং উত্তরের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় দুইদিন ধরে ত্রাণসামগ্রী বিতরণের কাজ চলছে।
এর মধ্যে সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগেড বাঁশখালী ও ১০ পদাতিক ডিভিশন সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় বন্যাদুর্গত মানুষকে সহায়তা দিচ্ছে। ২৪ পদাতিক ডিভিশন হাটহাজারী, ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img