অনলাইন ডেস্ক: অ্যাকাডেমিক ইঞ্জিনিয়ার্স অ্যান্ড রিসার্চার্স সোসাইটি (AERS)-এর উদ্যোগে আজ চট্টগ্রামে “সরকার–একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে গবেষণার সুযোগ” শীর্ষক একটি স্টেকহোল্ডার রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
সম্মানিত অতিথি ছিলেন প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, সাবেক উপাচার্য, চুয়েট; ড. প্রকৌশলী মো. আব্দুর রশিদ, পরিচালক, ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (NAPD); এবং ড. প্রকৌশলী আহসানুল্লাহ, অধ্যাপক, ইইই বিভাগ, চুয়েট।প্রকৌশলী মো. জুনায়েদ এর সঞ্চালনায় সেমিনারে AERS-এর পক্ষে বক্তব্য রাখেন এইআরেসের সভাপতি প্রফেসর ড. প্রকৌশলী সানাউল্লাহ চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী আরিফ হাছান চৌধুরী সহসভাপতি, ড. প্রকৌশলী নুরসাদুল মামুন, প্রকৌশলী ইফতেখার, প্রকোশলী মনছুর আলন এবং প্রকৌশলী শ্যামা বর্ণা ভট্টাচার্য। বক্তারা গবেষণা, প্রকাশনা, শিল্প-একাডেমিয়া সংযোগ এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি প্রকৌশলী সেলিম মো. জানে আলম তাঁর বক্তব্যে গবেষণাভিত্তিক উদ্ভাবন ও বাস্তবমুখী প্রকল্প গ্রহণে তরুণ প্রকৌশলী ও গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সরকার, বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংগঠনের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় অংশগ্রহণকারী শিক্ষক, প্রকৌশলী ও গবেষকরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গবেষণার নতুন ক্ষেত্র সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে জ্ঞানভিত্তিক অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নৈশভোজ ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।


