অনলাইন ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন নারী নেত্রী সানিয়া কবির সানী। তিনি নিজে সাতকানিয়ার কান্তা পাড়া, নোয়াপাড়া, মৌলয়বাডি এলাকায় বন্যাদুর্গত পরিবারের মধ্যে থলে ভর্তি খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দেন।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, আলু, লবন, ডাল, টোস্ট বিস্কুট, চিড়া, মুড়ি, পাউরুটি, মোমবাতি, ঔষধ, ওরস্যালাইন তুলে দেন। বিতরণকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সানিয়া কবির সানী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে আমার এই ক্ষুদ্র উদ্যোগ।

তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস কিংবা অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে কঠিন পরীক্ষা হয়ে আসে। এসব দুর্যোগে অসংখ্য মানুষ ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও জীবিকার উৎস হারিয়ে অসহায় হয়ে পড়ে। অসহায় মানুষের চোখের অশ্রু মুছে দেওয়া, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া এবং বিপদে সাহস জোগানো- এসব কাজ আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম।


