মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
spot_img

ফেনীতে ৩ ইটভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পরিবেশগত বিধি লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন এ আদেশ দেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা এবং ফসলি জমির টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কেটে জমির উর্বরতা নষ্ট করার অভিযোগে ছাগলনাইয়া উপজেলার মেসার্স সততা ব্রিকস, মেসার্স জামাল ব্রিকস ও মেসার্স কামাল ব্রিকস-এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ফেনী কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত বাদী হয়ে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে পৃথক তিনটি এনফোর্সমেন্ট মামলা দায়ের করেন।১৩ জুলাই অনুষ্ঠিত শুনানিতে তিনটি ইটভাটার মালিকের উপস্থিতিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত জানান, জরিমানার অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ধাপে ধাপে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img