বুধবার, জুলাই ১৫, ২০২৬
spot_img

জন্ম থেকে ১৫ মাস বয়সী শিশুদের চোখের সমস্যা শনাক্তকরণে চুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) উদ্যোগে ‘টিকাদানকারীর মাধ্যমে শিশুর প্রাথমিক চক্ষু পরীক্ষা-সুস্থ জীবন ও সুস্থ দৃষ্টির প্রতিশ্রুতি’ শীর্ষক প্রকল্পের আওতায় এনজিও সংস্থা মমতার সাথে মঙ্গলবার চুক্তি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ইপিআই টিকাদানকারীদের মাধ্যমে ০-১৫ মাস বয়সী শিশুদের চোখের সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসার আওতায় নিয়ে আসা, যাতে শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষিত থাকে এবং অন্ধত্ব প্রতিরোধ করা যায়। প্রকল্পটি জার্মানির কাকস্ আই ক্যান্সার ফাউন্ডেশনের সহযোগিতায় এবং রোটারি ক্লাব অব চট্টগ্রাম খুলশি সেন্ট্রাল-এর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এই কার্যক্রম বাস্তবায়ন করবে।
সিইআইটিসির মিটিং কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রকল্প আহ্বায়ক ডা. সোমা রানী রায় ও মমতার কনসালটেন্ট স্বপ্না তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, সিইআইটিসির কনসালটেন্ট ডা. ফারজানা আক্তার চৌধুরী, সিনিয়র এসিস্টেন্ট সার্জন (পেডিয়াটিক) ডা. অনন্যা সিনহা, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, প্রকল্পের সদস্য সচিব বোরহান উদ্দিন, জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. এসকান্দার হোসেন ওয়াসিম, মমতার প্রজেক্ট ম্যানেজার মো.মাহবুবুল করিম ও সহকারী পরিচালক (স্বাস্থ্য কর্মসূচি) প্রবীর কুমার দাশ। পাশাপাশি রোটারি ক্লাব অব চট্টগ্রাম খুলশি সেন্ট্রালের ফার্স্ট প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে ০-১৫ মাস বয়সী শিশুদের জন্য চক্ষু সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হওয়ায় জটিলতা অনেকাংশে কমে আসবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ডা. সোমা রানী রায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img