বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
spot_img

বন্যা কবলিত মানুষের দ্বারে দ্বারে নারী নেত্রী সানিয়া কবির সানী

অনলাইন ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বন্যা কবলিত মানুষের দ্বারে দ্বারে গিয়ে থলে ভর্তি খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দেন নারী নেত্রী সানিয়া কবির সানী। তিনি নিজে চন্দনাইশের দক্ষিণ হারলা এলাকায় বন্যাদুর্গত পরিবারের মধ্যে ভর্তি ত্রাণসামগ্রী তুলে দেন।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, আলু, লবন, ডাল, টোস্ট বিস্কুট, চিড়া, মুড়ি, পাউরুটি, মোমবাতি, ঔষধ, ওরস্যালাইন তুলে দেন। বিতরণকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সানিয়া কবির সানী বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস কিংবা অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে কঠিন পরীক্ষা হয়ে আসে। এসব দুর্যোগে অসংখ্য মানুষ ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও জীবিকার উৎস হারিয়ে অসহায় হয়ে পড়ে।এমন সময়ে তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, বরং ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। একজন মুমিন নিজের স্বার্থের গণ্ডি পেরিয়ে বিপদগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসবেন- এটাই ইসলামের শিক্ষা।বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবের জন্য যে ব্যক্তি আন্তরিকভাবে কাজ করবে, আল্লাহ তার জন্য আখেরাতে মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। তাই আসুন, আমরা সবাই বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। খাদ্য, বস্ত্র, অর্থ, শ্রম, সময় কিংবা আন্তরিক দোয়া- যে যেভাবে পারি সহযোগিতা করি।এ সময় উপস্থিত ছিলেন, বানেজা ভুইয়া,তাছলিমা নুর জাহান রুবি, মো. কায়সার, মো. মুন্না প্রমূখ।


এর আগে নারী নেত্রী সানিয়া কবির সানী সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিজে সাতকানিয়ার কান্তা পাড়া, নোয়াপাড়া, মৌলয়বাডি এলাকায় বন্যাদুর্গত পরিবারের মধ্যে থলে ভর্তি খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দেন।

 

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img