সোমবার, জুলাই ২৭, ২০২৬
spot_img

বোয়ালখালীতে কনফিডেন্স কারখানায় আগুনে দগ্ধ ১০, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লবণ কারখানায় আগুনে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটেছে।দগ্ধ ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য, সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার তথ্য পেয়ে ২টি গাড়ি নিয়ে ফায়ার কর্মীরা কারখানায় যান। ২০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে তারা ফেরত আসেন।
কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বেশকিছু কার্টন পুড়ে গেছে। তবে দগ্ধদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বের করে নিয়ে যাওয়া হয় বলে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরতরা জানালেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানালেন, দগ্ধ ১০ জনই লবণ কারখানার শ্রমিক। তাদের হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img