রবিবার, জুলাই ১৯, ২০২৬
spot_img

সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি জনগণের সরকার। জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্মিলিত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির জরিপ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণ করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী চকরিয়া উপজেলার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে অসংখ্য বসতবাড়ি, মৎস্য প্রকল্প, সবজি খেত ও ফসলি জমি। প্রাণহানির পাশাপাশি অনেক পরিবার তাদের শেষ আশ্রয়স্থলও হারিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই প্রাথমিক ত্রাণ সহায়তা পেলেও এখনো স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা হয়নি। ফলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসী দ্রুত পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার এবং পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। অনেক পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা নির্ধারিত নিয়মে আবেদন করলে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img