রবিবার, জুলাই ২৬, ২০২৬
spot_img

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত চালকের নাম দোলন কান্তি দে সুমন (৫২)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকার সাধন চন্দ্রের ছেলে।
একই ঘটনায় মো. রুবেল (৩০) নামে অপর এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাঁর বাড়িও বাঁশখালীর বৈলছড়ী এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যারটেক এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল।এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাঈদ বাকের বলেন, বাসচালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের এক স্বজনের খোঁজ পেয়েছি। তিনি আসছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img