বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

গাছের পাশে বিদ্যুৎ লাইন, পেয়ারা পাড়তে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে পেয়ারা পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলিফ নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে ১৫ জুলাই ঘরের সামনে পেয়ারা গাছে উঠে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।নিহত আলি ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার মোহাম্মদ শাহেদের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম।
স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ চৌধুরী জানান, গত ১৫ জুলাই ঘরের সামনে গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য গাছে উঠে মোহাম্মদ আলিফ। পেয়ারা গাছের পাশে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের বেশিরভাগ ঝলসে যায়। দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের লোকজন চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ৯টায় আলী মৃত্যুবরণ করেন।আজ (রবিবার) সকাল ১০টায় আলিফের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img