বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব। সোমবার (২০ জুলাই) বিকেলে র‍্যাব-৭-এর একটি দল চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম বান্দরবানের লামা উপজেলার কেয়াজুপাড়া এলাকার একরামের ছেলে। তিনি চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বেপারীপাড়া শ্যামলী আবাসিক মদিনা মনোয়ারা সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার হেফজ বিভাগের শিক্ষক।
মঙ্গলবার (২১ জুলাই) র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, ভুক্তভোগী ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী ওই মাদ্রাসার ছাত্র। মামলার এজাহার অনুযায়ী, গত ২ জানুয়ারি ২০২৬ রাত থেকে শুরু করে বিভিন্ন সময়ে অভিযুক্ত শিক্ষক ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে ডেকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে মারধরের ভয় দেখিয়ে একাধিকবার বলাৎকার করেন। সর্বশেষ গত ৯ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে একইভাবে তাকে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার মা বাদী হয়ে গত ১৮ জুলাই চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার পরে র‍্যাব-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img