শনিবার, জুলাই ২৫, ২০২৬
spot_img

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পৃষ্ঠপোষক আবুল হাশেম বক্করকে সভাপতি এবং ক্রীড়া সংগঠক মনজুর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি মো. বরকত উল্লাহ বুলু এমপি এবং ডাইরেক্টর ইনচার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন মো. লোকমান হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ৫৭তম সভার ৬ নম্বর আলোচ্যসূচির আওতায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বিভাগ ও জেলা কমিটি গঠন ও পরিচালনা নীতিমালা-২০২৬ অনুসারে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যক্রম পরিচালিত হবে।
ওই নীতিমালার আলোকে ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আবুল হাশেম বক্কর ও সাধারণ সম্পাদক মনজুর আলম এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন।
এ ক্লাবের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। নতুন কমিটি ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে কাজ করবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img