শনিবার, জুলাই ২৫, ২০২৬
spot_img

সেতুর পাটাতন ভেঙে রাঙামাটির সঙ্গে যান চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া-কাউখালি সংযোগ সড়কের বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইটবোঝাই একটি ট্রাক সেতুটিতে উঠলে বেইলি সেতুর পাটাতন ভেঙে ট্রাকের চাকা সেতুতে আটকে যায়। এতে রাঙামাটির কাউখালি উপজেলার সঙ্গে চট্টগ্রামের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে জানা গেছে। এ কারণে গত দুই মাস আগে নতুন সেতু নির্মাণে দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ করেছে রাঙামাটি সড়ক বিভাগ।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাঙ্গুনিয়ার রাসখালী বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুটি সংস্কারে সড়ক বিভাগের লোকজন ইতিমধ্যে ঘটনাস্থলে গেছেন। ট্রাকটি সেতুর ওপর থেকে সরানোর পর সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img