খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ। ২৩ জুন বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের আহবায়ক লায়ন তাহের আহম্মদের নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীমকে ফুলেল শুভেচ্ছা জাানিয়ে তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। পরে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মো. আবু সাঈদ, রাউজান উপজেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক ডা.হোসনা আরা বেগম, সদস্য সচিব মো. আলী বাচা মিয়া, যুগ্ন আহবায়ক যথাক্রমে মোজাহের আলম, এম এ মান্নান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সদস্য রুহুল আমিন প্রমূখ। পরিষদের নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থাটি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করতে চাই। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


