শনিবার, জুলাই ২৫, ২০২৬
spot_img

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক : নিজের দলের সমালোচনা করে নেতা–কর্মীদের সতর্ক থাকতে বললেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।শুক্রবার (২৪ জুলাই) ঢাকার কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, জমায়াতে ইসলামী ফেরেশতার দল নয়, আমরা মানুষ, আমাদের ভুলত্রুটি হয়। আমরা কোনো অন্যায় করি না–এটা বলছি না। আমরা আহ্বান জানিয়েছি, কথা দিচ্ছি; আমাদের ভুল ধরিয়ে দেন। সংশোধন করব।

শফিকুর রহমান বলেন, সহকর্মীদের বলব- সতর্ক থাকবে। সাদা কাপড়ে দাগ লাগলে তা ভাসে। নৈতিকতার প্রশ্নে জামায়াতের কোনো ছাড় নাই। চেষ্টা করব সংশোধন করার। মাত্রা ভারী হলে কিছুই করার থাকবে না। কঠিন সিদ্ধান্তে যেতে হবে। সাবধান। সবাই সাবধান।তিনি বলেন, শয়তান আমাদের ছেড়ে কথা বলবে না। শয়তান লেগেই আছে। খেয়াল রাখতে হবে। নেতাকে হতে হবে সৎ। সব ব্যাপারে। তাহলে সবার মুক্তি আসবে। জামায়াত সেই কাজের জন্য চেষ্টা করছে।

জামায়াত আমির বলেন, সকল যুগে সব সময়ই, কিছু অপরাধী লোক ছিল। এ জন্যই যুগে যুগে নবীর বিধান এসেছে। আমরা নিজেদের সংশোধনের চেষ্টা করি। এরপরও ধানের মধ্যে চিটা থাকতেই পারে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img