শনিবার, জুলাই ২৫, ২০২৬
spot_img

কালচিত্র মিউজিকের মৌলিক গানের অনুষ্ঠান সুরাঞ্জলি পরিবেশিত

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম থিয়েটার ইন্সস্টিটিউট হলে গীতিকবি মাসুম খানের গীত রচনায়, শিল্পী ও সুরকার উত্তম কুমার আচার্য্যের সুরে খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় কালচিত্র মিউজিকের প্রযোজনায় সংগীতানুষ্ঠান ‘সুরাঞ্জলি’ পরিবেশিত হয়। গতকাল বৃহস্পতিবার উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন স্বনামধন্য শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আবদুল মান্নান রানা।
আলোচনা পর্বে অংশ নেন
অধ্যাপক ড. মহীবুল আজিজ (চবি), অধ্যাপক ড. খালেদ হোসাইন (জাবি), অধ্যাপক ড. আনোয়ার সাঈদ (চবি), অধ্যাপক ড. তারেক মঞ্জু (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম।
সংগীত পরিবেশন করেন শিল্পী শেখ সাদী, তাপস চৌধুরী, দিদারুল ইসলাম দিদার, ইকবাল পিন্টু, গীতা আচার্য্য, খোকন মালাকার, শারমিন হোসেন, সুপ্রিয়া লাকি, নোবেল আচার্য্য, বিপাশা ধর বীণা, মনি সেন, জুলেখা আকতার জুলি, হাসনা জান্নাত মিকাত, তন্বী চৌধুরী, শুভমিতা, অয়নজয় ও শুভ্রনীল।
নৃত্য পরিবেশন করেন ওড়িশি নৃত্যগুরু প্রমা অবন্তী ও নৃত্যশিল্পী নিতু চৌধুরী আচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী কংকন দাশ ও অনুষ্ঠান সমন্বয় করেন পুলক চন্দ।
কালচিত্র মিউজিকের লিপি খানমের সার্বিক তত্ত্বাবধানে ও মুগ্ধ খানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ ছিল এক উপভোগ্য আয়োজন।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img