মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

ইপিজেডে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের ইপিজেডের নেভি হাসপাতাল গেট এলাকায় ভাঙা ও খানাখন্দে ভরা সড়কে গর্তে পড়ে কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের গর্তে পড়ে মোটরসাইকেলটি এক পাশে পড়ে গেলে ওই আরোহী লরির নিচে চলে যান।শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. মেহেদী হাসান। তার বাবার নাম মো. হালিম শেখ এবং মায়ের নাম হাওয়া বেগম। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, নেভি হাসপাতাল গেট এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙা ও খানাখন্দে ভরা। সড়কের একপাশে সবসময় পানি জমে থাকে, পাশেই ময়লার স্তূপ। রাতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে মেহেদী হাসানের মোটরসাইকেলটি এক পাশে পড়ে যায়। এ সময় তিনি সড়কে পড়ে পাশের চলন্ত কনটেইনারবাহী লরির নিচে চলে যান। লরির পেছনের চাকার নিচে তার মাথা পিষ্ট হয়।

দুর্ঘটনায় জড়িত লরিটির নম্বর চট্টমেট্রো-ঢ ৮১-১৭৮৮। এটি লজিস্টিক লিমিটেডের গাড়ি বলে জানা গেছে। ঘটনার পর লরির চালক ও সহকারী পালিয়ে যান। নিহতের মোটরসাইকেলের নম্বর চট্টমেট্রো-হ ২৩-২৩১১।ইপিজেড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে এবং তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img