রবিবার, জুলাই ২৬, ২০২৬
spot_img

বায়েজিদে নালায় মিললো বিপুল পরিমাণ বুলেট

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় নালা পরিষ্কারের সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের বুলেট উদ্ধার হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুরে নগরের শেরশাহ বাংলাবাজার এলাকায় বিএসআরএমের ৫ নম্বর গেটসংলগ্ন একটি নালা থেকে বুলেটগুলো উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফা কামাল।
তিনি বলেন, ‘শেরশাহ বাংলাবাজারে বিএসআরএমের ৫ নম্বর গেটের পাশের নালা পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা বিপুল পরিমাণ বুলেট পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করেছে।’
‘উদ্ধার হওয়া বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টির বেশি ছোট আকারের বুলেট রয়েছে। এর মধ্যে বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘বুলেটগুলো কীভাবে সেখানে এলো—এসব বিষয় তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img