বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

চট্টগ্রাম বহিঃনোঙরে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের ‘জিরো টলারেন্স’ নীতি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বহিঃনোঙরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড তাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে বাহিনীটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কোস্ট গার্ড জানায়, চট্টগ্রাম বহিঃনোঙরে মাদক, অস্ত্র, চোরাচালান ও পাইরেসি প্রতিরোধে প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করার ফলে এ অঞ্চলে অপরাধের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।সম্প্রতি “চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে ৩ জাহাজে লুট” শিরোনামে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছে কোস্ট গার্ড।
তারা জানায়, সংবাদে উল্লেখিত তিনটি জাহাজের মধ্যে দুটির ক্ষেত্রে কোস্ট গার্ড তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনো মালামাল চুরি হয়নি। সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে ‘অনাপত্তিপত্র’ (NOC) ও ‘প্রশংসাপত্র’ প্রদান করেছে। তৃতীয় জাহাজটির ক্ষেত্রে ঘটনার প্রায় সোয়া ৭ ঘণ্টা পর কোস্ট গার্ডকে অবহিত করা হয়। তদন্তে দেখা গেছে, জাহাজটিতে বন্দর কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কোনো অনুমোদিত ওয়াচম্যান ছিল না, যা একটি বড় নিরাপত্তা ঘাটতি হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে সেই জাহাজের মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
তথ্য অনুযায়ী, গত ছয় মাসে কোস্ট গার্ড পূর্ব জোন বহিঃনোঙর এলাকায় ৩,৪৮৫টি টহল এবং ১১২টি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৩৪ জন চোরাচালানকারী ও চোরকে আটক করা হয়েছে। এছাড়া, শুক্রবার রাতে বিসিজি আউটপোস্ট পতেঙ্গার এক বিশেষ অভিযানে ১৬টি নৌযানসহ ৪১ জনকে আটক করা হয়। অপরাধীরা মূলত মৎস্য আহরণের আড়ালে বাণিজ্যিক জাহাজগুলোতে চুরির চেষ্টা চালায় বলে কোস্ট গার্ড উল্লেখ করেছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, বাহিনীর সক্ষমতা বাড়াতে বর্তমান সরকারের উদ্যোগে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজন এবং জনবল বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
জনস্বার্থ ও দেশের সামুদ্রিক খাতের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকে যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img