মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
spot_img

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুক হামলায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগ ও পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি ও এএফপি।রবিবার (২৬ জুলাই) স্থানীয় সময় সিয়াটল সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

সিয়াটল পুলিশ জানিয়েছে, ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। অপর এক ব্যক্তি সামান্য আহত হওয়ায় হাসপাতালে ভর্তি হননি। বাকি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিয়াটল পুলিশ জানায়, গুলির ঘটনার পর সিয়াটল সেন্টার এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে বলেও জানিয়েছে তারা।

ঘটনার সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে জনপ্রিয় একটি খাবার উৎসব চলছিল। সপ্তাহান্তের এই উৎসবে শত শত খাবারের স্টল, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল। উৎসব চলাকালীন গুলির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসবে অংশ নেওয়া লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।পুলিশ ঘটনার কারণ এবং হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img