মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

মাইক্রোবাসের ধাক্কায় আহত যুবকের মৃত্যু সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ফৌজদারহাট জলিল গেট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আহত ইয়াছিন আরাফাত রনি (৩০) চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর মারা গেছে। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টায় চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।রনি ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের লাল মিয়া সারেং বাড়ির বাসিন্দা মৃত মোহাম্মদ ইসলাম প্রকাশ ইসলাম ফকিরের ছেলে।
জানা যায়, ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ফৌজদারহাটের জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মাইক্রোবাস তাকে চাপা দেয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রোববার রাতে তার মৃত্যু হয়।
শিপইয়ার্ডে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতো রনি।বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, আহত হয়ে চিকিৎসাধীন ওই যুবকের মৃত্যু হয়েছে।দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img