মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
spot_img

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরজাহান বেগম নামে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।সোমবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা নুরজাহান বেগম গত ২৬ জুলাই মুমূর্ষু অবস্থায় নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেঙ্গু ও উচ্চরক্তচাপজনিত (HTN) জটিলতার কারণে ‘মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম’ (MODS) দেখা দেওয়ায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জেলায় নতুন করে আরও ২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি রয়েছেন।এছাড়া, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৫ জনে।এর মধ্যে নারী আক্রান্তের সংখ্যা ১৯১ জন, যেখানে পুরুষ ৪৩৯ জন এবং শিশু ১২৫ জন। জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই এক মাসেই ৪৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় সবাইকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। এর আগে গত ১২ জুলাই ডেঙ্গুতে মরিয়ম বেগম (৩১) নামে এক নারীর মৃত্যু খবর দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img