বুধবার, জুলাই ২৯, ২০২৬
spot_img

রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে এক যুবকের মৃত্যু

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানিয়েছেন। নিহত হলেন উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে
আব্দুর রহমান (২৩)।
ক্যাম্প সুত্রে জানা যায়,বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিজ আশ্রয়কেন্দ্রে বিষপান করেন আব্দুর রহমান। পরে বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে জিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে তিনি বিষপান করেছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বলেন পারিবারিক কলহের জেরে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img