শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
spot_img

ভোল পাল্টানো লোকজনই এখন বেশি ‘জুলাই-যোদ্ধা’: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাষ্ট্র ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর সার্কিট হাউস এলাকার তথ্য ভবন মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকার গঠনের পর স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমি দেখছি যে, কিছুই বদলায়নি। আগে যারা ঘুষ খেত, তারা এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে। যারা ভালো কাজ আটকে দিত, তারাও এখনো একই কাজ করছে। লোকজন শুধু ভোল পাল্টাচ্ছে।তিনি বলেন, শুধু সরকার বা রাজনৈতিক নেতৃত্ব নয়, সমাজের প্রতিটি মানুষের মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন। অন্যথায় জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে না।

আক্ষেপ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, আমার বয়স অনেক। সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত সেটা আমাদের মধ্যে দেখতে পাচ্ছি না।তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিবর্তনের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নতুন নতুন নজির স্থাপনের চেষ্টা করছেন এবং সেই উদ্যোগকে সফল করতে সবাইকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ইতিহাস পরিবর্তনের ইতিহাস। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান—প্রতিটি বড় পরিবর্তনের পেছনেই মানুষের আত্মত্যাগ রয়েছে। তরুণদের নেতৃত্বে শুরু হওয়া জুলাই আন্দোলন শেষ পর্যন্ত রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের আন্দোলনে পরিণত হয়। সেই আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন দেশে প্রকৃত পরিবর্তন প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া তথ্য অধিদপ্তরের প্রকাশনার মোড়ক উন্মোচন এবং জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img