শনিবার, আগস্ট ১, ২০২৬
spot_img

পাকিস্তানের দুই কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও অন্তত ৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।বেলুচিস্তানের রাজধানী কোয়েটার অদূরে সোরাঞ্জ এলাকার একটি দুর্গম কয়লা খনিতে বিস্ফোরণের সময় মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন। খনিটির মালিক কুরবান জোগেজাই জানান, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণ থেকেই এ দুর্ঘটনা ঘটে।তিনি পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, খনিতে কর্মরত শ্রমিকদের সবাই উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার বাসিন্দা ছিলেন।

বিস্ফোরণের পরপরই বেলুচিস্তান প্রাদেশিক সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার উদ্ধারকারী দলের এক সদস্য জানান, নিখোঁজ শ্রমিকদের সন্ধান এবং সব মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।এদিকে একই দিন বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লা খনিতে বড় একটি পাথরের চাঁই ধসে এক শ্রমিক নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশে অসংখ্য কয়লা খনি রয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থা ও পর্যাপ্ত সতর্কতার অভাবে এসব খনিতে প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে।এর আগে চলতি জুলাই মাসের শুরুতে সিন্ধ প্রদেশের থাট্টা জেলার কোহিস্তান এলাকায় মেটিং রেলওয়ে স্টেশনের কাছে একটি কয়লা খনিতে ধসের ঘটনায় চার শ্রমিক নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছিলেন। সর্বশেষ এই বিস্ফোরণ আবারও পাকিস্তানের খনি খাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img