রবিবার, আগস্ট ২, ২০২৬
spot_img

হাসপাতাল থেকে বেরিয়ে বাকপ্রতিবন্ধী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: নগরে হাসপাতাল এলাকা থেকে এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগে রয়েছে পরিবার।নিখোঁজ যুবকের নাম মো. আব্দুল হালিম (২৮)। তিনি কক্সবাজারের বড় মহেশখালী ইউনিয়নের মাবের ঢেইল গ্রামের বাসিন্দা।
তার পিতার নাম মো. আব্দুস সাত্তার।পরিবারের সদস্যরা জানান, আব্দুল হালিম মানসিক ভারসাম্যহীন এবং বাক ও শ্রবণপ্রতিবন্ধী।
১৫-২০ দিন আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন। পরে আবার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে গত ২৮ জুলাই তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আনা হয়।সেদিন রাতে তিনি হাসপাতালে ছিলেন।
পরদিন ২৯ জুলাই সকাল ৭টার দিকে ছোট ভাই হাফেজ আব্দুল ওয়াহেদের অজান্তে হাসপাতাল এলাকা থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাননি।
কোনো সহৃদয় ব্যক্তি যদি আব্দুল হালিমের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে ০১৮২৫-৪৩৯৮৭৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি থানায় জিডিও করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img