সোমবার, আগস্ট ৩, ২০২৬
spot_img

গ্যাস নেই, দুর্ভোগের জ্বালা মেটাচ্ছে লাকড়ির চুলা

নিজস্ব প্রতিবেদক: ক্যামেরার ক্লিকে মানববন্ধনের দৃশ্য ধরা পড়ে প্রতিদিনই। নানা দাবি, বাদ-প্রতিবাদ। জনতা সারি বেঁধে দাঁড়িয়ে যান। একইভাবে শত শত চালক যদি তাদের শত শত গাড়িকে সারি বেঁধে দাঁড় করিয়ে রাখেন, সেটাকে কী বলা যায়! গাড়িবন্ধন! চট্টগ্রাম শহরের ছায়াশীতল সিআরবির রাস্তায় এমন শত গাড়ির বন্ধন এখন নিত্যচিত্র!
গ্যাস নেই ফিলিং স্টেশনে। চালকরা হন্যে হয়ে স্টেশনের পর স্টেশনে ছুটছেন। যেখানে গ্যাস মিলছে সেখানে আবার অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এভাবেই সৃষ্টি হচ্ছে গাড়িবন্ধনের।
ভোগান্তি শুধু কী গাড়িতে! চুলাও তো জ্বলছে না। টাইলস বসানো চাকচিক্যময় ফ্ল্যাট থেকে সেমিপাকা কলোনি। গ্যাসের জন্য হাহাকার সবখানে। পেটে দানাপানি তো দিতে হবে। বাধ্য হয়ে কেউ সিলিন্ডারে। আবার কেউ মাটির চুলায় সেরে নিচ্ছেন রান্না। এর মধ্য দিয়ে শহুরে জীবনে ফিরেছে মাটির চুলায় রান্নার স্বাদ ও সংস্কৃতি! মন্দ কী! দুর্ভোগের জ্বালা এই ভেবে মিটে যাক না হয়!

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img