বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

শাহ আমানত সেতু এলাকায় ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে আহত হয়েছেন রনজিত চক্রবর্তী (৩৫) নামে এক যুবক। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে দেড়টার দিকে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ৩ টায় দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে আনা হয়। আহত রনজিত চক্রবর্তী বাকলিয়া থানার খেজুরতলা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।তার বাবার নাম গৌরাঙ্গ চক্রবর্তী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আনয়নকারীদের কাছ থেকে জানতে পেরেছি, বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে।
পরে আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img