বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
spot_img

পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু বোয়ালখালীতে

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে দিলীপ সর্দার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত দিলীপ সর্দার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মৃত নিকুঞ্জ সর্দারের ছেলে। তার তিন ছেলে সন্তান রয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। পরে দুপুর ২টার দিকে তাকে একটি পুকুর থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
নিহতের ছেলে রুপন সর্দার জানান, দিলীপ সর্দার ব্রেইন স্ট্রোক করায় অসুস্থ ছিলেন। একা একা ঘর থেকে বের হয়ে যেতেন। বৃহস্পতিবার দুপুরেও তিনি একা বের হয়ে গিয়েছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পুশন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে দিলীপ সর্দারকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘পুলিশ বিষয়টি যাচাই করে দেখছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img