নিজস্ব প্রতিবেদক: কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৯ মামলার আসামি সালাহ উদ্দীন দুলাল গ্রেপ্তার হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী এলাকায় এ অভিযান চালানো হয়।সালাহ উদ্দীন দুলাল খাতুনগঞ্জ আমির মার্কেট এলাকার মফজল আহাম্মদের ছেলে।
অভিযানে নেতৃত্ব দানকারী এসআই মো. সেকান্তর মিয়া জানান, কোতোয়ালী থানায় অস্ত্র আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি দুলাল।তার বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতির চেষ্টা ও মাদক মামলাসহ মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। তাকে আদালতে পাঠানো হবে।


