রবিবার, আগস্ট ৯, ২০২৬
spot_img

কক্সবাজারের উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমে মিলল এএসআইয়ের মরদেহ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুমের ভেতর থেকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার মরদেহ বের করা হয়।রুবেল হোসেন ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গতকাল শুক্রবার বিকেলে রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। পরে ক্যাম্পের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি।
পরদিন শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করলে সেটি ভেতর থেকে লক করা দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পাওয়ায় তিনি জানালা দিয়ে ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
বিষয়টি জানার পর ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে বন্ধ ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুম ব্যবহারের সময় স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত ও আইনি তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img