রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
spot_img

মিরসরাই ইকোনমিক জোনে ডাকাতি, গ্রেপ্তার ৭

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানায় ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) ভোরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাকিব (২১), মেহেদী হাসান (২৩), সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪), ইউসুফ (২৬), এমদাদুল হক প্রকাশ এমরান (২৮) ও মিজান উদ্দিন (৩২)। তাদের সবার বাড়ি জোরারগঞ্জের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গত ৯ আগস্ট দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ফ্যাক্টরিতে নিয়োজিত সিকিউরিটি গার্ডের ৩টি মোবাইল ফোন, ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...
spot_img