বুধবার, আগস্ট ১২, ২০২৬
spot_img

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর বার্ষিক পুনর্মিলনী শুক্রবার

খবর বিজ্ঞপ্তি: ‘মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী ১৪ আগষ্ট শুক্রবার জিইসি মোডস্থ জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। দুই পর্বের অনুষ্ঠানে এ দিন বিকেল সাড়ে ৪টায় ১ম পর্বের অনুষ্ঠানে সংবর্ধনা ও সাংগঠনিক আলোচনা সভা, ২য় পর্ব রাত ৯টায় প্রীতিভোজ, সংগীতানুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-১, মিরসরাই আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এবং বিশেষ অতিথি থাকবেন মহিলা আসন-৪৩ এর সংসদ সদস্য শামছুন্নাহার বেগম। অনুষ্ঠানে এসোসিয়েশনের নবাগত দাতা ও পৃষ্ঠপোষক সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানে সর্বস্তরের সদস্যদের স্ব-পরিবার উপস্থিত থাকতে এসোসিয়েশন সভাপতি মো. মাহ্ফুজুল হক (মণি), সাধারণ সম্পাদক তৌহিদ উদ-দৌজা ভূঁইয়া, উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী খায়রুল মোস্তফা ও সদস্য সচিব প্রকৌশলী হামিদুল হক এক বিবৃতিতে অনুরোধ করেছেন। একই সাথে অনুষ্ঠানের প্রবেশ কার্ড প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত এসোসিয়েশন কার্যালয় থেকে সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img